নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বোমা হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুত এর হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরাইলের ভয়াবহ (এয়ার স্ট্রাইক) হামলায় নিহত হয়েছেন তিনি। নিহত মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানায়, দিপালীর লাশ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত রেমিট্যান্স যোদ্ধা মরহুমা দিপালী'র মৃত্যতে গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া দূতাবাসের তথ্যানুযায়ী, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এই সব তথ্য জানা গেছে।