ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ভ্যান থামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইটের আঘাতে নিহত ১; অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ২১:০৭:১৪
​ভ্যান থামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইটের আঘাতে নিহত ১; অভিযুক্ত আটক ​ভ্যান থামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইটের আঘাতে নিহত ১; অভিযুক্ত আটক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর মোহনপুর উপজেলায় ভ্যান থামানোকে কেন্দ্র করে সংঘর্ষে আলম (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ আশরাফ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত একটি ভ্যান থামানোর জন্য সংকেত দেন| তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর।


এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে| পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হন।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাসে&সর হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ