ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: উদ্বেগে পাকিস্তান, সমর্থনে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ২০:১০:০৩
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: উদ্বেগে পাকিস্তান, সমর্থনে নেদারল্যান্ডস লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: উদ্বেগে পাকিস্তান, সমর্থনে নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ উদ্বেগ জানান। খবর ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আজকের ওই ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

বিবৃতিতে আরো জানানো হয়, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতি সমর্থন জানান।

দুই পক্ষই লেবাননে গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং টেকসই শান্তি নিশ্চিত করতে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন।

এছাড়া, পাকিস্তান-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ