নেত্রকোনা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মনোনীত হলেন জয়নাল আবেদীন ভুইঁয়া ও মজিবুর রহমান ভুইয়া মজনু
নেত্রকোনা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মনোনীত হলেন জয়নাল আবেদীন ভুইঁয়া ও মজিবুর রহমান ভুইয়া মজনু
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলা বাস মালিক সমিতির নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন জয়নাল আবেদীন ভুইঁয়া ও মজিবুর রহমান ভুইয়া মজনু। তাদের এই মনোনয়নে পরিবহন সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
জয়নাল আবেদীন ভুইঁয়া কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি এবং মজিবুর রহমান ভুইয়া মজনু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
মনোনীত হওয়ার পর এই দুই নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মী, বাস মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
নবনিযুক্ত সহ-সভাপতিরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সংগঠনের উন্নয়ন ও বাস মালিকদের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, নতুন এই কমিটিকে ঘিরে বাস মালিকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স