ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৯:৪৭:৪৬
দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস ডুবির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় পদ্মা নদীর তীরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন দুর্ঘটনাস্থলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

স্থানীয়রা জানান, ওই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় নারী, শিশু ও গাড়ির চালকসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ