নিজস্ব প্রতিবেদক
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত চলাকালে টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। যুদ্ধবিরতির পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ তথ্য জানান। খবর আলজাজিরার।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে হাকাবি লিখেছেন, ‘দুইটি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে ছয় সপ্তাহ কাটানোর পর, খাটের বদলে ক্যাম্প বেডে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে রান্না করা এবং খুব সীমিত চলাচলের পর এখন যুদ্ধবিরতির সময় আমরা আবার বাসভবনে ফিরেছি।’
তিনি আরো বলেন, ‘এবার সত্যিকারের বিছানা! রাষ্ট্রদূতের জীবন বিলাসিতা ও রোমাঞ্চে ভরা!’
মাইক হাকাবি দীর্ঘদিন ধরে ইসরাইলের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। নিজেকে খ্রিস্টান জায়নিস্ট হিসেবে দাবি করা এই কূটনীতিক চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে বিতর্কের জন্ম দেন, বাইবেলের তার নিজস্ব ব্যাখ্যা অনুসারে ইসরাইল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশও দখল করে নেয়, তাতেও তিনি আপত্তি থাকবে না।
তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।