যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা
র্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
র্যাব--৯, বাংলাদেশ সেনাবাহিনী ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে
৩০ হাজার টাকা জরিমানা
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,
হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি
রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ|
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী কোন ব্যক্তি প্রদত্ত
মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করিলে
তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে
দণ্ডিত হইবেন| এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে র্যাব-৯
গোয়েন্দা তৎপরতা জোরদার করে|
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২,
মৌলভীবাজার, আর্মি ক্যাম্প, মৌলভীবাজার এবং উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল,
মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক
১৪.২০ হতে ১৫.৫০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন পৌরসভা¯’
পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ৮,৫০০ লিটার ভোজ্য তেল মজুদ
রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় তোফায়েল
ট্রেডার্স এর মালিক তোফায়েল আহমেদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার’কে ৩০,০০০/- টাকা
জরিমানা করে|
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জন¯^ার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে|
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স