ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাইয়ের রাইখালীতে প্রাডো-মোটরসাইকেল সংঘর্ষ: আহত চালক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৭:০৮:৫৪
কাপ্তাইয়ের রাইখালীতে প্রাডো-মোটরসাইকেল সংঘর্ষ: আহত চালক হাসপাতালে কাপ্তাইয়ের রাইখালীতে প্রাডো-মোটরসাইকেল সংঘর্ষ: আহত চালক হাসপাতালে
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ 
 
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া প্রধান সড়কের ঢংছড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বরখোলা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো (গ-০২২৯২৪) নম্বরের একটি প্রাইভেটকার (প্রাডো) এবং বিপরীত দিক থেকে আসা রাঙ্গামাটি (হ-১১-৩৩৬৭) নম্বরের একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাইকেল পাংকুয়া (৩৪) গুরুতরভাবে আহত হন। তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাসিন্দা।
 
দুর্ঘটনায় আহত মাইকেল পাংকুয়ার মাথা ও মুখের ডান পাশে আঘাত লাগে। ঘটনাস্থলের নিকটবর্তী বিজিবি চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
 
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কটি ব্যস্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে যানবাহন চলাচলে সতর্কতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম সাকের আহমেদ জানান ডংছড়ি বিজিবি ক্যম্প সংলগ্ন একটি দূর্ঘনা ঘটে এতে মোটরসাইল চালক আহত হয়েছে বলে শুনেছি এখনও কোন অভিযোগ আসেনি।
আসলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ