ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১২ শিশুর শরীরে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৫:৪৩:৫৫
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১২ শিশুর শরীরে জয়পুরহাটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১২ শিশুর শরীরে


নিজস্ব প্রতিবেদক



জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের লক্ষণ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 
 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সন্দেহভাজন আরও ১২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে সাত শিশু। এ ছাড়া, পাঁচবিবিতে তিনজন এবং ক্ষেতলাল উপজেলায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জেলার পাঁচবিবি উপজেলায় হাম সংক্রমণের হার সবচেয়ে বেশি, যেখানে মোট ৩৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর পরে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ৩৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া, ক্ষেতলালে ১৬ জন, আক্কেলপুরে ৯ জন, কালাইয়ে ৫ জন এবং সদর উপজেলায় ৩ জন রোগী পাওয়া গেছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জন হাম রোগীর মধ্যে ২২ জন ছাড়পত্র পেয়েছে0।

সিভিল সার্জন ডা. আল মামুন বলেন, এ বছর ল্যাবে পরীক্ষার জন্য এ পর্যন্ত ৪৯টি সিরামের নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট তিনজন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে ল্যাব রিপোর্টে প্রমাণিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 
 
 

তিনি বলেন, বর্তমানে জেলায় হামের প্রায় ৩০০ ভায়াল অর্থাৎ ১ হাজার ৫০০ ডোজ টিকা মজুত রয়েছে। এ ছাড়া, শিশুদের জন্য পর্যাপ্ত 'এ' ভিটামিন ক্যাপসুলও মজুত রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ