বদরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। গত (৮ মার্চ বুধবার) দিবাগত রাতে দুর্বৃত্তরা হাসপাতালে ঢুকে নতুন ভবনের একটি পানির মটারের কয়েকটি পাইপ চুরি করে নিয়ে যায়। এঘটনায় হাসপাতালে কর্মকতা কর্মচারীরা চরম আতংকে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৯ মার্চ সকালে হাসপাতালে কর্মচারীদের দেখতে পান মটারের পাইপ ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এছাড়া জানা যায় কয়েকদিন আগে নতুন ভবনের পানির পাইপ ভেঙ্গে নিয়ে যায় চলে যাও এ বিষয়ে প্রশাসনের নেই কোন ভূমিকা। এ ঘটনায় হাসপাতালের সেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুল আরেফিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় চুরি হচ্ছে। পুলিশকে জানানোর পরও চুরি হওয়া মালামাল ও চোর আটকের কোন ভূমিকা নেই। এভাবে হাসপাতালে বারবার চুরি হলে সেবা কার্যক্রমে ব্যহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, হাসপাতালে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তিনি বলেন, পাহারাদার থাকার পরেও কিভাবে চুরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু চলছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।