ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পঞ্চগড়ে কুখ্যাত চোরের বাড়িতে অভিযান, পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ২৩:২৮:৩১
​পঞ্চগড়ে কুখ্যাত চোরের বাড়িতে অভিযান, পুলিশ আহত ​পঞ্চগড়ে কুখ্যাত চোরের বাড়িতে অভিযান, পুলিশ আহত


মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 



পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম (৩৩) কে ধরার অভিযানে বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে সে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়ি ঘেরাও করে। কিন্তু আসামী একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করায় পুলিশ এমন তথ্যের ভিত্তিতে ওই ঘরের দরাজার সামনে যায়।

এসময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানার টহলরত দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে এক্সট্রা বেড (ফ্লোর মেড) ০২ এ ভর্তি করা হয়।
এই ঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।


তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, আসামী রাসেল একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরি সহ একটি গরু চুরির মামলা আছে। আজ সকালে আসামীর নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন ধরে আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে সে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ