ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের সাউন্ড সিস্টেম: সাবেক মন্ত্রী ও চিফ হুইপের স্বজনদের কয়েক কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ২১:০৮:৫৫
সংসদের সাউন্ড সিস্টেম: সাবেক মন্ত্রী ও চিফ হুইপের স্বজনদের কয়েক কোটি টাকা আত্মসাৎ সংসদের সাউন্ড সিস্টেম: সাবেক মন্ত্রী ও চিফ হুইপের স্বজনদের কয়েক কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলে স্থাপিত সাউন্ড সিস্টেম পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 
কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে দুদক।


জাহিদুর রহিম আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকটাত্মীয় ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ক্যাশিয়ার বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ