ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘যেখানে প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল, নেতানিয়াহুর হুমকি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৯:৫৯:৩০
‘যেখানে প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল, নেতানিয়াহুর হুমকি ‘যেখানে প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল, নেতানিয়াহুর হুমকি
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে, ইসরাইল জানিয়েছিল, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে ইরান বলছে, লেবাননে ইসরাইলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি “গুরুতর লঙ্ঘন”।

নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার; যারাই ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে”।

“যতক্ষণ না আমরা উত্তর ইসরাইলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন নেতানিয়াহু।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ