ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৯:৪৭:০৬
​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের লিফলেট বিতরণ ​গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক 

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগ বরিশাল মহানগরীতে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্ব নগরীর রুপাতলি বাসস্ট্যান্ডে উক্ত কর্মসূচি পালন করা হয়। 


এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। 



এসময় মহানগর আমির জাহির উদ্দিন মু. বাবর বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সহস্রাধিক প্রাণের আত্মত্যাগ অর্থহীন হয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি পুরোনো ফ্যাসিবাদ আবার ফিরে এসেছে। আজকে অনুষ্ঠিত বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে আরেক মাগুরা মার্কা নির্বাচনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যেটা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সরকারকে ফ্যাসিবাদি চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের মতামত ও রায়ের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনায় উদ্যোগী হতে হবে। তা নাহলে জনগণ রাস্তায় নামবে এবং আবার গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ