ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ৫০ লক্ষ টাকার ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৮:৩১:৩৭
​আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ৫০ লক্ষ টাকার ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ​আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ৫০ লক্ষ টাকার ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

শিক্ষা অবকাঠামো উন্নয়নে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার  একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও বান্দরবান জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ভবন সম্প্রসারণ কাজের  উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে  মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা নূর মোহাম্মদ। 

প্রধান অতিথির বক্তব্যে  আবুল কালাম বলেন, শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত সুবিধা একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। গ্রামের শিক্ষার্থীদের জন্য টেকসই শিক্ষা পরিবেশ গড়ে তোলাই তার মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তিনি জেলা পরিষদ থেকে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সম্প্রসারণ এর প্রকল্প হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতা হিসেবে তলি তাফহীমুল কুরআন মাদ্রাসা ৫০ লক্ষ টাকার এই প্রকল্পটির কাজ উদ্বোধন করা হলো। 
 
উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা বলেন, নতুন ভবন সম্প্রসারণের ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমবে এবং শিক্ষার্থীরা আরও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় মাদ্রাসার সহসুপার মাওলানা মোঃ ইউনুস, জমি দাতা হাবিবুল্লাহ,  ইঞ্জিনিয়ার পারভেজ,ঠিকাদার শাহিন, সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল গফুর, আব্দুল আজিজ মোহাম্মদ ইয়াসিন, জয়নাল আবেদীন, অভিভাবক আব্দুর রহিম, আইয়ুব মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ