ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৭:২৩:৫৮
ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন
নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতসহ অন্যান্য এলাকায় গতকাল বুধবার ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জন। এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার জন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন এই তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।’

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গতকাল ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তেহরান–ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ