ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৬:০৩:০২
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
গণভোটে জনগণের রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড ও ফেস্টুন তুলে ধরেন।

এ সময় জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘আমরা দেখছি ২০টি অধ্যাদেশের চারটি বাতিল ও ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি, বর্তমান সরকার কোনো এক স্টাবলিশমেন্টের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

এই সরকারের কি এটুকু স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে যাদের গ্রিন সিগন্যালে এ অধ্যাদেশ স্থগিত করা হয়েছে, তারাই হাসিনাকে স্বৈরাচার বানিয়েছিল। আপনাদের সরকারের যদি বৈধতা থাকে, তাহলে ৭০ শতাংশ জনগণের দেওয়া ম্যান্ডেটও মানতে হবে ‘

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে তারা এখন সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি ও সংসদে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলারই প্রমাণ। সরকার নিজেদের ঘোষিত প্রতিশ্রুতি ও সংস্কার এজেন্ডা থেকেও পিছিয়ে যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। তাই অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আয়ান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ