ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৫:৫২:০৬
লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা
নিজস্ব প্রতিবেদক
গত রাতভর লেবাননে হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

লিতানি নদীর ওপর দুইটি সেতু ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। গত কয়েক সপ্তাহ ধরে এই নদীর তীরবর্তী এলাকা ইসরাইলের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে দক্ষিণ লেবানন এখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত মার্চের শেষে ইসরাইলের ঘোষণা করেছিল, তারা দক্ষিণ লেবাননের ভেতরে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করছে। ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরে অবস্থিত এই লিতানি নদী পর্যন্ত এলাকাটি তারা নিজেদের দখলে রাখার পরিকল্পনা করেছে।

হিজবুল্লাহ মহাসচিবের ভাতিজা এবং তার সচিব আলি ইউসুফ হারশিকে হত্যা করার কথা দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার বিকেলে লেবাননে চালানো ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই গত রাতের এই হামলাগুলো চালানো হলো।

ইসরাইলের দাবি, বুধবার মাত্র ১০ মিনিটে তারা ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ