ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১৪:৩৮:১৩
​বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মাহমুদ হাসান রাসেল (২৬)। তিনি বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ৮ এপ্রিল রাতে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোস্ট বসায় বড়লেখা থানা পুলিশ।

চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ রাসেলকে আটক করতে সক্ষম হয়।

পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেট কালো পলিব্যাগে মোড়ানো ৪ হাজার পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে—সে দীর্ঘদিন ধরে দুই সহযোগীকে নিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ