কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সহ-সভাপতি ও সাংস্কৃতিক প্রোগ্রামের সদস্য সচিব জহুরুল আলম ভূঁইয়া (স্বপন), সাংগঠনিক সম্পাদক জসিম আহমেদ খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূঞা, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্বাস্থ্যবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে। এজন্য বিভিন্ন উপ-কমিটি গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স