ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিএনপি নেতা এবং সিনিয়র শিক্ষকের সহধর্মিণী স্ট্রোকে মৃত্যু, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৯ ১২:১৪:২৩
পার্বতীপুরে  বিএনপি নেতা এবং সিনিয়র শিক্ষকের সহধর্মিণী স্ট্রোকে মৃত্যু, দাফন সম্পন্ন পার্বতীপুরে বিএনপি নেতা এবং সিনিয়র শিক্ষকের সহধর্মিণী স্ট্রোকে মৃত্যু, দাফন সম্পন্ন
 
খন্দকার সুদীপ্ত হাবিব 
 
পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ( ভাঃপ্রাঃ) এবং মধ্যশিলা বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এন্তাজুল হক এর  সহধর্মিণী মিসেস নাসরিন নাহার (৪৫) ৭ই এপ্রিল সকালে  স্ট্রোক জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তিনি দুই কন্যা জননী বলে জানা গেছে। মরহুমার দাফন পূর্ব রসুলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ আসর সম্পন্ন হয়েছে।

এ সময় দিনাজপুর -৫ আসনের সাংসদ সদস্য এ,জেড,এম,রেজওয়ানুল হক সাহেব ঢাকায় অবস্থান করায় তাঁর ছেলে এজেডএম আরিফুল হক রিয়েল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের (সাবেক) সদস্য সচিব শরিফুল হক বাবু, বিএনপির  বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি,  মধ্যশিলা বহু মুখী উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন,  কর্মচারিরা, এলাকায় সুধিজন বিভিন্ন  শ্রেনী পেশার সর্বস্তরের  মানুষ , সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

মরহুমার রুহের মাগফেরাত  কামনা করে শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানান, মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকারর হাবিবুর রহমান,  ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল হক মমিন, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি  সাইমুল ইসলাম, সভাপতি কামরুজ্জামান মানিক, দিনাজপুর সঙ্গীত  ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাসান মাহমুদ, পার্বতীপুর উপজেলা বিএনপি সদস্য আখেরুজ্জান নিখিল, আবু সুফিয়ান কাদের,  মিজানুর রহমান মিজান,  ইউনিয়ন শিল্প বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,  ইউনিয়ন বিএনপি সেক্রেটারী তৌফিকুল ইসলাম তপু,  সাংগঠনিক সম্পাদক  আব্দুল মোতালেব,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  ইব্রাহিম খলিল,ইউনিয়ন  যুবদল সভাপতি  নুরুন্নবী পাইকাড় লিটন,  মেহেরুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমরান আহমেদ লাবু বড়পুকুরিয়া কোল মাইন স্কুল শিক্ষক ওলিউল ইসলাম, সাংবাদিক আকাশ রহমান,  এশিয়ান টিভি সাংবাদিক খাজানুর হায়দার লিমন প্রমুখ। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ