ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন ৪০ বিচারক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ২১:৪৫:০৯
সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন ৪০ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন ৪০ বিচারক
নিজস্ব প্রতিবেদক
৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের ৪০ জন জেলা ও দায়রা জজ পদে যোগদানের তারিখ হতে ৫ বছর চাকরির পূর্তিতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বেতনক্রম প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, মো. আবুল কাশেম, এ জি এম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন, মো. তারিক মোর্শেদ সিদ্দিকী।

তালিকায় আরো আছেন মো. গোলাম আযম, মো. তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, মো. হায়দার আলী খোন্দকার, মোহা. বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, মো. রেজাউল করিম, মো. রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো. জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, মো. আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ