ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, এলাকায় শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ২১:২৭:১৪
​‎বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, এলাকায় শোক ​‎বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, এলাকায় শোক

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পশ্চিম জাতকর্ণপাড়া এলাকার মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন স্থানীয় সিএনজি চালক লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে জুবায়ের মিয়া (৫)।

‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টার মধ্যে দুই শিশু বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে নামে। নির্ধারিত সময় পার হলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তখন তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

‎খবর পেয়ে বিকেল ৪টার দিকে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

‎এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ