ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ৬১ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ২১:০৬:৩৩
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ৬১ ডাকাত আটক সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ৬১ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬১জন সদস্যকে আটক করেছে। বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখাতে কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে।

লে. সাকিব ইমরান (এক্স) বিএন, নেভিগেটিং কর্মকর্তা, বিসিজিএস স্বাধীন বাংলা বলেন,

"বিগত দেড় বছরের ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫শ’৯৯ রাউন্ড তাজা গোলা, ৩শ’ ৮ রাউন্ড ফাঁকা গোলা এবং ১হাজার ৯শ’৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।"

তিনি আরও জানান,"সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও নির্ভরশীল ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নদী ও খালে নজরদারি আরও বাড়ানো হয়েছে। ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানাও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে । যৌথ অভিযান অব্যাহত থাকবে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ