সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে, আইজিপি
সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে, আইজিপি
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বর্তমান বিশ্বে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি| প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সবসময় আধুনিক ও আপডেট রাখতে হবে|
বুধবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও ˆনতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে| সামনে যে পথ উম্মুক্ত হচ্ছে তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ| জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান দায়িত্ব|
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি| তাই সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে| যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়াও নবীন কর্মকর্তাদের ˆনতিক কর্তব্য|
আইজিপি বলেন, পুলিশ পেশা শুধু চাকরি নয়, এটি একটি সেবামূলক দায়িত্ব| সেবাই ধর্ম এই মূলমন্ত্র ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার আদর্শে এগিয়ে যেতে হবে| তিনি আশা প্রকাশ করেন, নবীন কর্মকর্তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি এম আজিজুর রহমান, অধ্যক্ষ, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা| প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ|
এছাড়া অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন| পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন|#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স