ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ২০:২৯:০২
​নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার ​নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে অনলাইনে নকল মার্কশিট ও সার্টিফিকেট ˆতরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫| এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে|

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া মডেল থানার এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)|  
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক|

তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেফতার করা হয়| 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার বনিয়াচং থানার যাত্রবাসা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট ˆতরির অর্ডার সংগ্রহ করত| পরে তারা অভিনব কৌশলে এসব জাল কাগজপত্র ˆতরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত|
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা ¯^ীকার করেছে|

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বোয়ালিয়া থানা পুলিশ|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ