ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা, শতাধিকের বেশি হতাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৯:৫১:২২
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা, শতাধিকের বেশি হতাহত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা, শতাধিকের বেশি হতাহত
নিজস্ব প্রতিবেদক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি সর্বশেষ হামলার হামলার শতাধিকের বেশি মানুষ নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে রেডক্রস।

লেবাননের রেড ক্রস জানিয়েছে, তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার লক্ষ্যবস্তু হওয়া বিভিন্ন এলাকায় সাড়া দিচ্ছে। এসব অ্যাম্বুলেন্স আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা দিতে মাঠে কাজ করছে তাদের উদ্ধারকারী দলগুলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ