ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৮:৩৬:২৬
সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ০৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ, ১২:৩০ ঘটিকা হতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার ১টি টহল টিম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহেদ হোসেন এর নেতৃত্বে সুলতানপুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স আছে কি না? অবৈধ মজুদ আছে কিনা ইত্যাদি যাচাই করেন। যাচাইকালে ভ্রাম্যমান আদালত কর্তৃক মেসার্স হাজী ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার জন্য উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমান (৬৫) কে বিভিন্ন আইনে সর্বমোট ২০,০০০/- টাকা অর্থদন্ড করা হয়। 

একই এলাকায় সাধু স্টোর প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার জন্য প্রতিষ্ঠানের মালিক সুকুমার সাধু(৪০) কে বিভিন্ন আইনে মোট ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। 

 অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত), র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা জানান, পেট্রোল ও ডিজেলের অবৈধ মজুদ এবং মূল্যের ঊর্ধ্বগতিরোধ র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ