ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৮:২০:৫৩
কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় একটি পুকুর পাড় থেকে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা উপজেলার ধানসিঁড় মাদারপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি গত ২০-২২ বছর ধরে রৌমারীর নয়ারহাট ইউনিয়নের ফেইসকার চর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াকুব আলী গতকাল সোমবার রাতে ঢাকা থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় ব্রহ্মপুত্র নদে নৌকা না পেয়ে কলাবাড়ী গ্রামে অন্য এক স্বজন মোঃ শের আলীর বাড়িতে রাত্রীযাপন করেন। রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। এরপর আজ ভোরে পুকুর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন শের আলীর পুত্রবধূ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওছার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ