ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জামালপুরে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৭:৫৬:৪১
​জামালপুরে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​জামালপুরে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান,জামালপুরঃ

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল ) সকালে ১১টায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত  মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

বিথি হিসেবে উপস্থিত ছিলেন উশেষ অতিপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে এক ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ