ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৭:৫৪:৪৬
জামালপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন জামালপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও একজনকে খালাস ও সাজাপ্রাপ্তের পাশাপাশি সকল আসামিকে অর্থদণ্ডও প্রদানের আদেশ দিয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে মো. রশিদ জামাল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ।

এছাড়াও খালাস পেয়েছেন- সবুজপুর গ্রামের মো. আসাদ জামালের সন্তান মো. খোরশেদ আলম।

রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মামলার প্রধান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোতালেব হোসেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান- জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিলো। বিরোধের জেড়ে ২০০৭ সালের ২২ মে রাত সাাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে আসামিরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে হাসপাতালে নেয়ার পথে আহত আবেদীন পরিবারের সদস্যদের তার উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের নাম বলে যান।

আইনজীবী দিদারুল ইসলাম দিদার আরো জানান- এই ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি মো. রশিদ জামাল ও মো. খোরশেদ আলম ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন। এছাড়াও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ