ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৬:৫৯:১৪
​গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই ​গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 

গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামাতে ছিনতাইকারী এক নারীর টাকা ছিনিয়ে।  এসময় উপস্থিত  জনতার হাতে গোনধোলাইর শিকার হন ওই ছিনতাইকারী। গণধোলাইয়ের পর ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী খালেক বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১ টায় গলাচিপা পৌর এলাকার সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে।

পুলিশ ও ছিনতাইয়ের শিকার ফরিদা বেগম সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গলাচিপা পৌর এলাকার অগ্রণী ব্যাংক শাখা থেকে ৯৫ হাজার টাকা তুলে রাস্তায় বের হলে রাস্তায় নামে। তখন খালেক মিয়া পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী  খালেক ফরিদাকে উদ্দেশ্য করে বলে, 'আপনার পিছনে গু লেগেছে।'


এ কথা শুনে  ফরিদা থেমে পিছনে তাকায় এবং সাথে সাথে খালেক এই সুযোগে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। ফরিদা ডাক চিৎকারে আশে পাশে থাকা ব্যসায়ীরা খালেককে ধরে ফেলে ছিনতাইকারীকে ধরে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ছিনতাইকারী খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ