মৌলভীবাজারের জুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে রেখে ফাঁসিতে তরুণের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে রেখে ফাঁসিতে তরুণের মৃত্যু
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুড়া এলাকায় ফাঁসিতে ঝুলে আরিফ হোসেন (২৪) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ সাগরনাল ইউনিয়নের বাসিন্দা আব্দুল শহিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তিনি নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার ময়নাতদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, আরিফ হোসেন তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি শিশু সন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স