ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিপর্যয়কর: ওবামার সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৮ ১৩:১১:৩৬
ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিপর্যয়কর: ওবামার সাবেক উপদেষ্টা ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিপর্যয়কর: ওবামার সাবেক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ‘বিপর্যয়কর’। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেন রোডস বলেন বলেন, ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত ‘সর্বোত্তম পরিস্থিতিতেও একটি বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি করেছে।

 
রোডস বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি অত্যন্ত লজ্জাজনক অধ্যায়, এরপর যা-ই ঘটুক না কেন’।


রোডস বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘ধ্বংস’ হয়ে গেছে।

তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘আরো বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসতে চলেছে।’ ট্রাম্পের সিদ্ধান্তগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘শক্তিশালী ও সমৃদ্ধ’ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ