বিয়ের প্রলোভনে একাধিক নারীর সাথে আপত্তিকর ছবি ও ভিডিও , রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার
বিয়ের প্রলোভনে একাধিক নারীর সাথে আপত্তিকর ছবি ও ভিডিও , রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ভুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে মোঃ শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ|
গ্রেফতার শাহিনুর নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা|
পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন| গ্রেফতার শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন|
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান|
তিনি জানান, দীর্ঘদিন ধরে শাহিনুর সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন| বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা নিজের মোবাইলে সংরক্ষণ করতেন| জব্দকৃত মোবাইল ফোনে একাধিক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে|
জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি ¯^ীকার করেছেন| তার কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়| এর একটিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিজিএফআই, এবং অন্যটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই উল্লেখ ছিল| এছাড়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে|
এ ঘটনায় রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে|
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে|#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স