ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ২২:১৫:৩৬
মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

রাহাদ সুমন, 
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :


কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের সময় মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

জাটকা নিধন প্রতিরোধে হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আটক ১৯ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ