ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ২০:১১:১৭
ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা
নিজস্ব প্রতিবেদক
ফুটবল খেলার মাইকিং প্রচারণা নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চার গ্রামের বিবাদ মীমাংসা করে দিলেন এমপি শহিদুল ইসলাম খান বাবুল। এসময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম।


মঙ্গলবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত শালিস বৈঠকে দীর্ঘদিনের গ্রাম্য কোন্দলের সমাধান করা হয়।

 
ইউপি চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে শালিস বৈঠকে সিদ্ধান্ত হয় ভবিষ্যতে দেশীয় অস্ত্র নিয়ে কোন পক্ষই শক্তির মহড়া দেখিয়ে সংঘর্ষে লিপ্ত হবেন না। বিবাদমান বাবর আলী ও সাধু গ্রুপ এমন অঙ্গীকার নিয়ে সংসদ সদস্যর হাতে ফুলের তোড়া তুলে দেন।

 
এসময় মুনসুরাবাদ,
খাপুড়া, মাঝি কান্দা ও সিঙ্গারিয়া গ্রামের শত শত মানুষ সংসদ সদস্যর সামনে দেশীয় অস্ত্র, ঢাল, রামদা, চাইনিজ কুড়াল জমা দেন। পরে পুলিশ ও জনপ্রতিনিধির উপস্থিতিতে এগুলো পুড়িয়ে দেয়া হয়।

 
উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার চার গ্রামের সংঘর্ষে দুই শতাধিক আহত হন। এসময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এঘটনায় একজন পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশ বাদী একটি মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ