পঞ্চগড়ে আটোয়ারীতে প্রশাসনের কঠোর নজরদারী সত্ত্বে ও বেশী দামে ডিজেল বিক্রি জরিমানা
পঞ্চগড়ে আটোয়ারীতে প্রশাসনের কঠোর নজরদারী সত্ত্বে ও বেশী দামে ডিজেল বিক্রি জরিমানা
মোঃ মোহন মিয়া স্টাফ
রিপোর্টার পঞ্চগড:
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও আবারো বেশী দামে জালানী তেল (ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালত বসিয়ে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার রাতে (৬ এপ্রিল) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের জনৈক কৃষক মোঃ রেজাউল ইসলাম এবং সর্দারপাড়া এলাকার ট্রাক্টর ড্রাইভার মোঃ বাবুল গত রাতে ডিজেল ক্রয় করতে আসেন।
এ সময় সুজন ট্রেডার্সের কর্মচারীরা তাদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা প্রত্যক্ষ করেন ও প্রশাসনকে জানান। খবর পেয়ে ইউএনও এবং ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর বেশি দামে জ্বালানি তেল (ডিজেল) বিক্রির অপরাধে সুজন ট্রেডার্সের ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ জাতিয় কর্মকান্ড থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী।
এদিকে ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু ব্যবসায়ী রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। উপজেলায় চলমান জ্বালানি সংকটে দিনরাত নির্ঘুম কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সর্ব মহলে প্রশংসীত হয়েছেন ইউএনও রিপামনি দেবী এবং ওসি মোঃ মতিয়ার রহমান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স