ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাটকা রক্ষা হলে বছরে ৩০ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন সম্ভব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ১৮:০৫:১৩
জাটকা রক্ষা হলে বছরে ৩০ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন সম্ভব জাটকা রক্ষা হলে বছরে ৩০ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন সম্ভব
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনকালে মৎস মন্ত্রী মো. রবিউল হাসান বলেন, সবাই মিলে জাটকা রক্ষা করলে বছরে ৩০ লক্ষ মেট্রিক টন পর্যন্ত ইলিশ উৎপাদন সম্ভব হবে।

চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন। চাঁদপুর তিন নদীর মোহনা মেঘনা নদীর তীরে আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

রবিউল হাসান বলেন, একসময় বাংলাদেশে প্রচুর ইলিশ উৎপাদন হতো। পানি দূষণ, ডুবো চর, জাটকা ধরাসহ নানা কারণে দিন দিন উৎপাদনে ভাটা পড়ছে। তবে বর্তমান সরকারের ধারাবাহিক উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার ফলে ইলিশ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশে বছরে ৫ লক্ষ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে।

তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যদি প্রতি বছর আরও এক লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন বৃদ্ধি করা যায়, তবে ভবিষ্যতে তা ৩০ লক্ষ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হবে। এজন্য জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জেলেদের সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী জানান, জাটকা সংরক্ষণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকার চালের পাশাপাশি তেলসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ হাজার টাকা। এই সহায়তা জেলেদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক সলিম উল্লাহ সেলিম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ