নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল লরি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এছাড়া আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৯ নং আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিয়চয় এখনো পাওয়া যায়নি। আহত আতিক চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের পদুয়া ফরেস্ট চেক স্টেশনে কর্মরত আছেন বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, এতে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হয়। আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলার এ হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুর বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজত আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।