টপসয়েল কাটলেই কঠোর ব্যবস্থা - জেলা প্রশাসক
আপডেট সময় :
২০২৬-০৪-০৭ ১২:৪০:৪৫
টপসয়েল কাটলেই কঠোর ব্যবস্থা - জেলা প্রশাসক
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “বোয়ালখালীতে যেখানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাবে, সেখানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।” তিনি আরও বলেন, “যারা কৃষিজমির টপসয়েল কাটছে, তারা বাইরের কেউ নয় এই সমাজেরই মানুষ। এ বিষয়ে আমাদের অভিযান চলমান থাকবে। আমরা চাই, এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। তাদের চিহ্নিত করে সমাজ থেকে দূরে রাখতে হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স