ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজদিখানে বেশি দামে পেট্রোল বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৭ ০০:৩১:২০
​সিরাজদিখানে বেশি দামে পেট্রোল বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা ​সিরাজদিখানে বেশি দামে পেট্রোল বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে পেট্রোল বিক্রয় রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 
অদ্য ০৬/০৪/২০২৬ তারিখ রাত ৮:০০ ঘটিকায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে জাকির হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা (নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য/সেবা বিক্রয়) অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রয়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। 

 সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন- জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ