ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ২২:৪৪:১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে মোঃ আতাউর রহমান (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় দ্বিতীয় ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে।
 
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ‘এগারো মাথা’ এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিবোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন আতাউর রহমান। ট্রলিটি দ্বিতীয় ধরলা সেতু পার হয়ে কিছুদূর এগোলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের ওপর উল্টে পড়ে। এসময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিচাপায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ