ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১৯:১৯:৫২
সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 
‎সোমবার (০৬ এপ্রিল ২০২৬) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রোকনপুর বিওপির টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত পিলার ২১৯/৭১-আর থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে।


‎আটককৃতরা হলেন—যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের মোছা. মাছুরা (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের লাকী আক্তার (২৩)।

‎বিজিবি সূত্র জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই (বোম্বে) শহরে বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে ৪ এপ্রিল বিএসএফ-এর কাছে হস্তান্তর করে।

‎পরে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ-এর ইটাঘাটা ক্যাম্প কর্তৃপক্ষ সীমান্ত পিলার ২১৯/৭১-আর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

‎বর্তমানে আটক দুই নারী গোমস্তাপুর থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ