ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১৭:৩৫:৩৪
পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে জিরো লাইন থেকে শ্রী স্বদেব বর্মন (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করা হয়েছে। সোমবার উপজেলা ধবলসুতী সীমান্তে এ ঘটনা ঘটে।


আটক স্বদেপ বর্মন ভারতের কোচবিহারের ফুল কাটাবাড়ি এলাকার শ্রী হরেন্দ্রনাথ বর্মনের ছেলে ।


স্বদেপ বর্মন আমার দেশকে বলেন, ভারতের জিরো লাইনের ৮২৮/৮২৯ মেইন পিলারের কাটা তারের বাইরে আমার পৈতৃক জমি থাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে ফসল চাষ করি । আজকেও দুটি গরু নিয়ে কাঁটাতারের বাইরে এসে জমিতে হাল চাষ করে একটু বিশ্রাম নিয়ে ভারতে ভিতরে যাবো এমন সময় কিছু বাংলাদেশি যুবক আমাকে আটক করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। কেনো ধরে নিয়ে আসে আমি জানতে চাইলে বলেন ভারতীয় এক বিএসএফ নাকি বাংলাদেশি যুবককে গুলি করেছে সেজন্য আমাকে ধরে নিয়ে আসে তারা।

 
তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিককে দুটি গরুসহ বিএসএফের কাছে ফিরত দেওয়া হয়। বাংলাদেশি যুবককে গুলি করে আহত করার ঘটনায় প্রতিবাদ করিলে তারা ভুল স্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ