ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত, উত্তেজনা আরও বেড়েছে


আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১৪:৫০:০৭
আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত, উত্তেজনা আরও বেড়েছে আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত, উত্তেজনা আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ৬ এপ্রিল ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে আইআরজিসি।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।” তবে হামলার বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। এ প্রেক্ষাপটে ফেব্রুয়ারির শুরুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনেই ইরানের সামরিক ও প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন।

পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এসব হামলা অব্যাহত রয়েছে।

যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনে।

সূত্র: আলজাজিরা

 
 
 

নিউজটি আপডেট করেছেন : mahmud502832@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ