ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ১১:৫৬:৩৮
জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ
নিজস্ব প্রতিবেদক
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি এবং গ্যাস অয়েলবাহী চারটি বড় জাহাজ।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে আসা এসব জ্বালানি পণ্য বর্তমানে খালাসের প্রক্রিয়ায় রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আগত জাহাজগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটি গত ৫ এপ্রিল বন্দরে পৌঁছে বর্তমানে এফএসআরইউ-তে (FSRU) অবস্থান করছে। ৮ এপ্রিলের মধ্যে এই জাহাজ থেকে এলএনজি খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে এটি ডিওজে জেটিতে অবস্থান করছে।

ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ জাহাজটি গত ৩১ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। এ ছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা অপর জাহাজ ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। এই জাহাজটি বর্তমানে ‘সেরলি’ এলাকায় অবস্থান করছে। ৮ এপ্রিলের মধ্যে এর কার্যক্রম সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই জ্বালানি পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ