ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাওন হাওলাদার গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৬ ০০:০৪:৩২
গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাওন হাওলাদার গ্রেফতার করেছে র‌্যাব। গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাওন হাওলাদার গ্রেফতার করেছে র‌্যাব।
 
 
 
নিজস্ব প্রতিবেদক

গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬)’কে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে র‌্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

 
অদ্য ০৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে শাওন হাওলাদার (২৬) নামের একজন আসামিকে গ্রেফতার করে।

 
গত ২৭/০৩/২০২৬ তারিখ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ধানকাটি এলাকায় একটি সহিংস ঘটনার সূত্রপাত হয়। আসামি শাওন হাওলাদার (২৬)’সহ অন্যান্য আসামিরা ভিকটিম মালেক খান ও অন্যান্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় মামলা নম্বর- ১২, তারিখ- ২৭/০৩/২০২৬ খ্রি., পেনাল কোডের ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৮/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

 
র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ০৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬), পিতা- ফারুক হাওলাদার, সাং- ধানকাটি, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ