ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৮:৪৪:০৯
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক ১ জনকে আটক করেন। গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং তাজপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৭৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৫,৬৫০/- (পঁয়ষট্টি হাজার ছয়শত পঞ্চাশ) টাকা। গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখ ১৮৪০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন চোরাকারবারীকে ৩০ পিস ভারতীয় ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃং আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং চোরাকারবারীদের আটকের কার্যক্রম অব্যহত থাকবে। সীমান্তে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ