বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা
বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (৫ এপ্রিল) বাচোর ইউনিয়নের কাতিহার বাজার সংলগ্ন বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজিত মহাপবিত্র ঐশিক হিন্দু ভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ দিয়েছে। তারা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগভদতগীতা পাঠ করেন বাবু শ্যামল সাধু, কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ রায়, বিশ্বজাকের মঞ্জিলের কর্মি প্রধান গৌড় কুমার সেন, কেন্দ্রিয় কর্মি প্রধান লেবু রায়,কর্মি গ্রুপ উপেদেষ্ঠা লিটন গোস্মামি। এসময় ধর্মজাজকরা ভক্তদের বলেন, বিশ্ব জাকের মঞ্জিলের এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ধর্মীয় বিভেদ দূর করতে সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন আয়োজনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এসময় স্থানীয় সচেতন মহল মনে করেন, বর্তমান সময়ে এমন সম্প্রীতির আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স